রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের দিনেও স্বজনের দায়িত্ব পালন করছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা

রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে স্বজনরা না থাকলেও ঈদের দিনেও স্বজনের দায়িত্ব পালন করছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা।

রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে আজও সাধারণ বেডে প্রায় ৯০০ রোগী এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আসিইউ) দুই শতাধিক রোগী ভর্তি রয়েছেন।

শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকাল থেকেই বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা পরিবার-পরিজন রেখে রোগীদের সেবায় নিয়োজিত হয়েছেন। করোনা রোগী ছাড়াও বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নন-কোভিড রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক নার্সরা।

বিভিন্ন হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অন্যান্য পেশার লোকজন ঈদের দিনটিতে একান্তভাবে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে পারলেও হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সকলে পারেন না। তাই ঈদের সময় বিশেষ ব্যবস্থাপনায় রুটিন করে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন করতে হয়।

বর্তমানে মহামারি করোনাকাল চলার কারণে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সের এমনিতেই সঙ্কট রয়েছে। কারণ ১৫ দিনে ডিউটি করার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ১৫ দিনের জন্য আইসোলেশনে পাঠাতে হয়। তবে বর্তমানে করোনা হাসপাতালে রোগীর চাপ কিছুটা কম বলে তারা জানান।

মহাখালি ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে ঈদের দিনে দায়িত্ব পালন করছেন সিনিয়র স্টাফ নার্স রাসেল ও জালাল। তারা জানান, করোনা রোগীর শয্যাপাশে থাকার কারণে সকাল বেলাতেই পিপিই পরে আসতে হয়েছে। গরমের মধ্যে পিপিই পরে থাকতে কষ্ট হলেও রোগীর কাছাকাছি থেকে চিকিৎসা দিতে হয় বলে সার্বক্ষণিক পিপিই পরিধান করেই সেবা দেন। ঈদের দিনে স্বজনরা কাছে না এলেও তারাই রোগীর স্বজন হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। রোগীদের সেবা দিতে পেরে তারা আনন্দিত বলেও জানান।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী