শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘উন্নত কল্যাণরাষ্ট্রের পথে বাংলাদেশ’ : ড. হাছান মাহমুদ

‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ যেমন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, তেমনি ২০৪১ সাল নাগাদ একটি উন্নত কল্যাণরাষ্ট্রে পরিণত হবার পথে আমরা এগিয়ে চলছি এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন সম্ভব’- বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে শুক্রবার রাতে রাজধানীতে শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইওসেফ ইসা আল দুলাইহান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এবং বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এনং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

ড. হাছান বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে যেখানে পৃথিবীর মাত্র হাতে গোণা ক’টি দেশ ধ্বনাত্মক জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, বাংলাদেশ তাদের মধ্যে তৃতীয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলা সক্ষমতায় আমরা দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে ২০ তম।

বিশ্বে জনপ্রতি সর্বনিম্ন জমির দেশ বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সমগ্র নিশ্বের পাশাপাশি বিশ্ব খাদ্য সংস্থাকেও তাক লাগিয়ে দিয়েছে, স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী হাছান মাহমুদ এসময় এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের জনগণ, যুদ্ধে প্রাণদানকারী সেনাসদস্য ও সরকারের অবদানকে চিরঞ্জীব বলে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতা দিয়েছেন বলেন তিনি।

প্রখ্যাত অভিনেত্রী আফসানা মিমির পরিচালনায় বাংলাদেশ ও ভারতের শিল্পীদের পরিবেশনাগুলো দর্শকদের মুগ্ধ করে।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকেবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর