শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলবাসীর উপহারের ওয়াটার এ্যাম্বুলেন্সে শিশুর জন্ম

ক’দিনের টানা বৃষ্টিতে কর্দমাক্ত মাটির রাস্তা হাঁটু পানিতে ডুবে আছে। সকাল থেকে শুরু গুড়ি গুড়ি বৃষ্টি আর দমকা বাতাসের মধ্যে প্রসূতীকে নিয়ে দু’ঘন্টার নৌ-পথ পাড়ি দেয়ার মধ্যে বিপদের ঝুঁকি। বাধ্য হয়ে ওই নারীর পরিবার শরনাপন্ন হয় দুর্গম জনপদের অসুস্থ মানুষের জন্য উপহার পাওয়া ওয়াটার এ্যাম্বুলেন্সের। প্রায় ১৫ কিলোমিটার নৌ-পথের অর্ধেক পার হতেই তীব্র ব্যথা অনুভুত হয় প্রথমবার মাতৃত্বের স্বাদ নিতে যাওয়া লামিয়ার। সাথে থাকা পল্লী চিকিৎসক আকবর হোসেন ও ধাত্রী ফাতিমা খাতুন তৎপর হয়ে ওঠার কয়েক মিনিটের মধ্যে মাঝনদীতে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন খোলপেটুায় নদীতে। সদ্যজাত শিশুসহ তার মাকে এসময় ওয়াটার এ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন আর জরুরী চিকিৎসা সামগ্রীর সহায়তা প্রদানে এগিয়ে আসেন চালক মাসুম বিল্লাহ। প্রায় তিরিশ মিনিট মাঝনদীতে অপেক্ষার পর উভয়ে সুস্থ থাকায় পরিবারের সদসরা মা ও সন্তানকে নিয়ে উল্টো যাত্রা করে।

সদ্যজাত শিশুর নানা মামুন হোসেন জানান, পাতাখালী থেকে নওয়াবেঁকী যাওয়ার একমাত্র কাঁচা সড়ক পানির নিচে। আকস্মিক ব্যাথা শুরু হলে দুশ্চিন্তায় পড়েছিলেন তারা।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়