বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় লবনাক্ত অঞ্চলে ফসল চাষাবাদের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ

শরীফুল্লাহ কায়সার সুমন: উপকূলীয় লবনাক্ত অঞ্চলে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বিভিন্ন ফসল চাষাবাদের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) দিনব্যাপী এ কর্মশালা সাতক্ষীরার বিনেরপোতার বিনা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি খুলনা অফিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারি গাজিপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পার্টনার প্রকল্পের ডিপিডি ড. মো: ফারুক হোসেন, তৈল বীজ গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মাসুদ করিম, বারি সাতক্ষীরার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. জগদীশ চন্দ্র বর্মন বলেন, সাতক্ষীরা একটি উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা খুলনার কৃষি দেশের অন্য অঞ্চলের মতো নয়। এখানে লবনাক্ততা বেশী। তার সাথে রয়েছে তীব্র জলাবদ্ধতার প্রকোপ। জলবায়ু আবহাওয়া ও ভৈাগলিক অবস্থাকে বিবেচনা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট আবিস্কার করেছে নানা জাতের নানা ধরনের ফসল।

ফসল গবেষণায় বারির সফলতা উপকূলীয় অঞ্চলের কৃষি ও কৃষদের জন্য এনেছে যুগান্তকারী পরিবর্তন। কৃষকরা বারির সকল ফসলে বিপ্লব সৃষ্টি করেছে। এই সাফল্যের ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখতে হবে।

কৃষক প্রশিক্ষনের এই আয়োজনে সাতক্ষীরার বিভিন্ন প্রান্তের সফল ও অর্ধশতাধিক প্রান্তিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

কৃষক কৃষাণীরাও তাদের সফলতার কথা তুলে ধরার পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিত করে তুলে ধরেন। কৃষি বিজ্ঞানী তারই আলোকে সমাধানের উপায় উল্লেখ করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের