সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক শ্যামনগরের মাসুম বিল্লাহ

উপকূলীয় অঞ্চলে দুর্যোগকালীন অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের জি এম মাসুম বিল্লাহ।

বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘সিপিপি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক’ সম্মাননা প্রদান করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি মাসুম বিল্লাহ’র হাতে এই সম্মাননা তুলে দেন। সারাদেশে দুর্যোগকালীন অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে সহ সর্বোমোট ১৬ জনকে এই সম্মাননা প্রদান করা হয়।

জি এম মাসুম বিল্লাহ ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতাধীন সাতক্ষীরা জেলার উপকূলীয় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন সিপিপি’র সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তিনি বন্যা, জলোচ্ছাস ও করোনা মহামারিসহ বিভিন্ন বির্পযয়ে অসামান্য অবদান রেখেছেন।

জি এম মাসুম বিল্লাহ বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছাস ও মহামারী কোন কিছুতেই আমাকে দমিয়ে রাখতে পারেনি। তার স্বীকৃতি স্বরুপ আমাকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনিত করেছে। আমি এ সম্মাননা পেয়ে ধন্য। এই সম্মাননা আমাকে জনসেবায় উৎসাহ যোগাবে। অনুপ্রেরণা কাজ করবে আমাকে প্রতিনিয়ত সাহায্য এবং উৎসাহিত করা মানুষদের কাছে কৃতজ্ঞ।

পাতাখালী গ্রামের বাসিন্দা এস এম শাহিন আলম বলেন, উপকূলে কোন দুর্যোগ আসলে মাসুম বিল্লাহ’র নাওয়া-খাওয়া থাকে না। এলাকায় সবাই তাঁকে মাসুম স্যার হিসেবে চিনলেও তিনি নিজেকে সেচ্ছাসেবক পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। করোনা কিংবা আম্পানে তিনি রাত-দিন এক করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি পুরস্কৃত হয়েছেন, এজন্য আমরা এলাকাবাসী আনন্দিত।

জি এম মাসুম বিল্লাহ পেশায় শিক্ষক। তিনি স্থানীয় পাতাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষকতায় নিয়োজিত আছেন। তিনি ২০১২ সাল থেকে সিপিপি’র সেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী