বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন যোগ দিতে পারেন।

রোববার(১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন নিয়োগ পেতে যাওয়া উপদেষ্টাদের জন্য ৫টি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। যারা সরকারে আসছেন ইতোমধ্যে তাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। তাদেরকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।

এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। আজ ৫ জন যোগ হলে মোট সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।

বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিন মন্ত্রিসভার আকার বাড়ছে। তবে কারা কারা সরকারে যোগ হচ্ছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন যারা

অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। এ তালিকায় যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২১ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলেও এবার আরও পাঁচজন যুক্ত হতে পারে। যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের বহন করার জন্য ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন যারা-
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসকও নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন বলে সূত্র জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত