বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক বছরে প্রশাসনে পদোন্নতি পেলেন ১৫৪৯ জন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত সিভিল প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি এবং ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ৪ আগস্ট পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রমের তথ্য অনুযায়ী সোমবার (৪ আগস্ট) এই পরিসংখ্যানের তথ্য জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের ৮ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত এক বছরে উপসচিব পদে ১৪১ জন, যুগ্ম সচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব/সিনিয়র সচিব পদে ৪৫ জনসহ সর্বমোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে উপসচিব পদে ৪ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন এবং সচিব পদে ১১৯ জনসহ সর্বমোট ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

একই সময়ে উপসচিব পদের ১৬ জন, যুগ্ম সচিব পদের ১৫ জন, অতিরিক্ত সচিব পদের ৭৫ জন, গ্রেড-১ পদের ৩৪ জন এবং সচিব/সিনিয়র সচিব পদের ২৪ জনসহ সর্বমোট ১৬৪ জন কর্মকর্তা স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন।

এ ছাড়া অতিরিক্ত সচিব পদের ১৯ জন, গ্রেড-১ পদের ১ জন এবং সচিব/সিনিয়র সচিব পদের ৯ জনসহ সর্বমোট ২৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।

গত বছরের ৮ আগস্ট থেকে বর্তমান পর্যন্ত এক বছরে ৩টি অধ্যাদেশ প্রণয়ন, ৩টি বিধিমালা সংশোধন, ১টি বিশেষ বিধিমালা প্রণয়ন এবং ২২টি নিয়োগ বিধিমালা/প্রবিধানমালা প্রণয়ন ও সংশোধনে সুপারিশ করা হয়েছে।

এক বছরে মোট ২৪টি বিভাগীয় মামলা করা হয়েছে এবং ৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া বর্তমানে ১৬টি বিভাগীয় মামলা চলমান রয়েছে। প্রশাসনিক তদন্ত শেষে জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস এবং লালমনিরহাট জেলা প্রশাসনের প্রাক্তন সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মীকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির