মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘একতরফা নির্বাচনকে বর্জন করুন’ : নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকে এ দেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে, নির্বাচনি খেলা চলছে, ‘আমরা আর ডামিরা’ নির্বাচন চলছে। এ নির্বাচনে জনগণের মতপ্রকাশের কোনো সুযোগ নাই, এ নির্বাচনে কোনো বিরোধী দল অংশগ্রহণ করছে না। কাজেই এ নির্বাচনে জনমতের কোনো প্রতিফলন হবে না।

তিনি বলেন, যেহেতু সরকারবিরোধী কোনো প্রার্থী এ নির্বাচনে নাই, সেহেতু নির্বাচনে ভোট দেওয়ার কোনো গুরুত্ব নাই, কোনো সুযোগ নাই। সেজন্য দেশের জনগণ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই এ নির্বাচন বর্জন করবে।

বৃহস্পতিবার এক দলীয় কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনার পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ যেহেতু এ নির্বাচনে নাই, অতএব এ নির্বাচন বর্জন করুন। এ নির্বাচন একটা অবৈধ সরকার, একটা দুর্নীতিবাজ দেশের অর্থ সম্পদ লুটকারী এবং দেশের মানুষের অধিকার হরণকারী একটা সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র। আপনারা তাদের ‘না’ বলুন, আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিন এবং এ নির্বাচনি খেলা ব্যর্থ করে দিন।

বিএনপির এই নেতা বলেন, আমরা দেশবাসীর কাছে আরও আহ্বান জানাচ্ছি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা সামিল হোন। একটা নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে লড়াই, সেই লড়াইকে বিজয়ী করুন।

তিনি বলেন, আসুন গণতন্ত্রের লড়াইকে বিজয়ী করে আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যে বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে মৎস্যজীবী দলও বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করে।

এছাড়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাফরুল ও উত্তরা এলাকায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিউমার্কেটের কাছে এবং মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে গোপীবাগ রেলগেটে লিফলেট বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা