বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনডিএ’র সঙ্গে লড়াই জোরালো হচ্ছে ইন্ডিয়ার, যারা জিতছে জানা যাবে যখন

বুথফেরত জরিপে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ’কে যোজন যোজন এগিয়ে রাখা হয়েছিল। তবে পোস্টাল ব্যালট ও ইভিএমের ফলাফলে ভিন্নতা দেখা যাচ্ছে। এনডিএ’র সঙ্গে লড়াই জোরালো হচ্ছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়ার।

এনডিটিভির গণনা অনুযায়ী, এখন পর্যন্ত ২৯০টি আসনে এগিয়ে আছে এনডিএ জোট। আর ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০টি আসনে। অন্যান্যরা এগিয়ে ২৩টি আসনে।

গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচন। মোট ৭ দফার ভোটগ্রহণ শেষ হয় ১ জুন।

মঙ্গলবার (৪ জুন) ৮টা থেকে দেশজুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, পরে ইভিএমের গণনা শুরু হয়। এরপর রাউন্ড যত এগিয়েছে এনডিএ ও ইন্ডিয়ার প্রতিদ্বন্দ্বিতা তত তীব্র হচ্ছে।

কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। সবধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার (৩ জুন) রাত থেকেই সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেসব এলাকায় কেন্দ্র রয়েছে সেটার আশপাশে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

ফলাফল কোন দিকে যাচ্ছে ভারতীয় সময় দুপুরের পর থেকে তা অনেকটা স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে কয়েকটি আসনে ভোটের ফল আসতে দেরি হতে পারে। এমনকি বুধবার (৫ জুন) পর্যন্ত তা গড়াতে পারে।

উত্তরপ্রদেশের বারানসিতে মোদি এগিয়ে রয়েছেন। রায়বেরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন রাহুল। গুজরাট রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ব্যবধানে এগিয়ে আছেন। আসনটিতে কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব, অভিনেত্রী শতাব্দী রায় ও সায়নী ঘোষ এগিয়ে আছেন। তবে ‘দিদি নম্বর ১’-খ্যাত রচনা ব্যানার্জি পিছিয়ে আছেন। তৃণমূলেরই প্রার্থী জুন মালিয়া পিছিয়ে রয়েছেন। এগিয়ে বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

একই রকম সংবাদ সমূহ

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ

বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার