রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার নিলামে উঠছে মাশরাফির জার্সি, অর্থ ব্যয় হবে স্বাস্থ্যসেবার উন্নয়নে

ইতোপূর্বে নিলামে ওঠা নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রিয় ব্রেসলেট বিক্রির অর্থ দিয়ে নড়াইলে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি ঘোষণা হয়েছে। এবার নিলামে উঠছে মাশরাফির জার্সি। মাশরাফির জার্সির নিলামকৃত অর্থও নড়াইলের স্বাস্থ্যসেবার উন্নয়নে তথা ওই হাসাপাতাল নির্মাণে ব্যয় হবে।

‘অ্যাকশন ফর অ্যাকশন’ নামক সংস্থাই মাশরাফির জার্সির নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে।

সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছর এ নিলাম হওয়ার কথা মাশরাফির হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক নিশ্চিত করেছেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মাশরাফির ব্যবহৃত ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকা, রংপুরসহ করোনায় কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে। মাশরাফির ঘোষণা মোতাবেক ব্রেসলেট নিলামের টাকার কিছু অংশ করোনায় কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু স্কোয়াড ছাড়াও দুস্থ খেলোয়াড় এবং অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লক্ষ টাকা এবং শিগগিরই নিলামে ওঠা জার্সি বিক্রির অর্থ দিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।

পাশাপাশি এই হাসপাতাল নির্মাণ কাজে আলতাফ হোসেন ও আক্তারুন্নেছা ট্রাস্টও আর্থিক সহায়তা করবে বলে জানা যায়।
যেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা দেয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।

জানা গেছে, মাশরাফি নিজের যে প্রিয় জার্সি নিলামে তুলতে যাচ্ছেন তা দিয়েই তিনি ২০১৯ বিশ্বকাপে খেলেছেন। করোনাভাইরাসের কারণে নানা উপায়ে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
ক্রিকেটারদের গড়া তহবিলে নিজ বেতন থেকে ২ লাখ ২৫ হাজার টাকা দেন মাশরাফি।

নড়াইলে ইতোমধ্যে নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছেবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

দেশের মাদকের সবচেয়ে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে আসে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা