শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওমিক্রন প্রতিরোধে বেনাপোল ইমিগ্রেশন উদাসীন!

রাষ্ট্রের গুরুত্বপূর্ন প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দর এর ইমিগ্রেশনে করোনা ও ওমিক্রণ প্রতিরোধে নেই কোন ব্যবস্থা। পৃথিবী জুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমনে মানুষ যখন আতঙ্ক তখনও বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি। ঢিলেঢালা ভাবে চলছে ভারত-বেনাপোল ইমিগ্রেশন এর স্বাস্থ্য বিভাগের কার্যক্রম। কয়েক দফায় যশোর সিভিল সার্জনের বেনাপোল বন্দর পরিদর্শনের পরও নেই কোন তদারকি। শনিবার বেলা ১২ টার সময় স্বাস্থ্য বিভাগের অফিসে যেয়ে পাওয়া যায়নি কোন ডাক্তার-কর্মচারী।

প্রতীবেশী রাষ্ট্র ভারতে ওমিক্রণের প্রার্দুভাব চলছে। যার কারনে বাংলাদেশ রয়েছে অত্যান্ত ঝুকিতে। বিশ্বব্যাপি যে ভাবে ওমিক্রণ বাড়ছে তাতে বাংলাদেশেও বাড়ার আশঙ্কা করছে অনেকে। যার জন্য ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের সঠিক পরীক্ষা-নিরীক্ষারও বিশেষ প্রয়োজন বলে মনে করে সচেতন মহল।

ভারত থেকে আসা ঢাকার পাসপোর্ট যাত্রী আব্দুল কাইয়ুম বলেন, ভারতে মহামারি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভারত বিদেশী যাত্রী ও তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরার সময় পরীক্ষা নিরীক্ষা করছে। আমি বাংলাদেশে প্রবেশ করে দেখছি এখানে ঢিলেঢালা ভাবে তদারকি করছে স্বাস্থ্য বিভাগ। ইমিগ্রেশন ডেস্কে রয়েছে একজন স্বাস্থ্য কর্মী। সে শুধু মাত্র ভারত ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ দেখছে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রবেশ করার কথা থাকলেও ইমিগ্রেশনে তেমন কোন ব্যবস্থা নেই।

বেনাপোল লিংক রোডের আমদানি রফতানি গেটে যেয়ে দেখা গেছে, সেখানে কিছু স্বাস্থ্য বিধিমালা বেনাপোল স্থল বন্দর পালন করছে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে প্রবেশের সময় প্রতিটি গাড়ি জীবানু নাশক ঔষধ দিয়ে স্প্রে করছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। আবার ভারতীয় বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশী পণ্যবাহি রপ্তানি ট্রাকও স্প্রে করছে।

এদিকে আমদানি পণ্য আনলোড না হলে ভারতীয় বন্দর কর্তপক্ষ তাদের দেশের ট্রাক চালকদের বিকালে ফেরত নিচ্ছে। প্রতিদিন বেলা ৪ টার সময় তারা ফেরত যাচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে তাদের ভারতীয় গেটে পরীক্ষা নিরীক্ষার পর ফেরত নিচ্ছে। আবার তারা বাংলাদেশে পরদিন সকালে প্রবেশ করছে। তবে কিছু ভারতীয় চালক বাংলাদেশে থেকে যাচ্ছে। আর এরা নির্ধারিত জায়গায় হোটেল-রেস্তোঁরা না থাকায় বেনাপোল বাজারসহ বিভিন্ন দোকানপাঠ ও এলাকায় ঘোরা ফেরা করছে।

বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত স্বাস্থ্য সহকারী মামুন হোসেন বলেন, ভারত থেকে যে সব পাসপোর্ট যাত্রী আসছে তাদের করোনা সনদ নেগেটিভ কি না তা আমরা দেখছি এবং সে মোতাবেক কাজ করছি। ডাক্তার নেই কেন জানতে চাইলে তিনি বলেন এখনি চলে আসবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি বলেন, ভারতে ওমিক্রণ সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা স্বাস্থ্য বিধি মেনে কাজ করছি। প্রতিটি যাত্রীর মাস্কপরা নিশ্চিতসহ সামাজিক দুরত্ব বজায় রেখে আমরা কাজ করছি।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার