শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় মারা গেলেন সাবেক নৌ-প্রধান মোহাইমিনুল

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলামের মৃত্যু হয়েছে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মঙ্গলবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মোহাইমিনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

গত ১ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হন।

মোহাইমিনুল ইসলাম ১৯৯১ হতে ১৯৯৫ পর্যন্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন।

সাবেক এই নৌবাহিনী প্রধানের মৃত্যুতে নিকটাত্মীয় স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যরা গভীর শোক প্রকাশ করেন।

বুধবার বাদ আসর নৌ-সদর দপ্তর মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানী সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

রিয়ার এডমিরাল এম মোহাইমিনুল ইসলাম (অব.) পেশাগত জীবনে বিভিন্ন জাহাজ/ঘাঁটির অধিনায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিন্টেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এছাড়া তিনি নৌ সদর দপ্তরে বিভিন্ন পরিদপ্তরের পরিচালক এবং সহকারী নৌ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাইমিনুল ইসলাম ৪ জুন ১৯৯১ সালে নৌ-প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ৩ জুন ১৯৯৫ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছর সফলতার সাথে নৌ-প্রধানের দায়িত্ব পালন করেন।

রিয়ার এডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ১১ সেপ্টেম্বর ১৯৪১ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১ ডিসেম্বর ১৯৬৩ সালে তিনি কমিশন লাভ করেন।
মোহাইমিনুল ইসলাম তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিনের উপর বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ হতে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং থাইল্যান্ডের রাজা কর্তৃক ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত হন।
সূত্র: বিডি প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন