বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় ডাক্তার দেখাতে বেরিয়ে আর ফেরেননি বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সবশেষ তিনি পশ্চিমবঙ্গের বরাহনগরের একটি বাড়িতে ছিলেন। ১৩ মে পূর্বপরিচিত গোপাল বিশ্বাসের বাড়ি থেকে চিকিৎসার জন্য বেরিয়ে আর ফেরেননি। পরে দিল্লিতে আছেন জানালেও যোগাযোগ বিচ্ছিন্ন। নিখোঁজ ডায়েরির পর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

জানা গেছে, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। প্রথমে তিনি পশ্চিমবঙ্গের বরাহনগরের মন্ডলপাড়া লেনে পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন ১৩ মে ডাক্তার দেখাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান।

বরাহনগর বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠেন। যাওয়ার সময় গোপাল বিশ্বাসকে বলে যান দুপুরে ফিরবো না, সন্ধ্যায় এসে খাবো। কিন্তু তার ফিরে আসার কথা থাকলেও আর ফেরেননি।

এ ঘটনার পর স্থানীয় থানায় আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়ে ডায়েরি করেন গোপাল বিশ্বাস। ডায়েরিতে তিনি বাংলাদেশি এমপির বিষয়ে এসব তথ্য উপস্থাপন করেছেন।

এতে তিনি আরও বলেছেন, সন্ধ্যায় বাড়িতে না ফিরে হোয়াটসঅ্যাপে মেসেজে আনোয়ারুল আজিম জানান, আমি বিশেষ কাজে দিল্লিতে যাচ্ছি। দিল্লি গিয়ে ফোন করবো, তোমাদের ফোন করার দরকার নেই।

এরপর ১৫ মে বেলা সারে ১১টার দিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গোপাল বিশ্বাসকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান, আমি দিল্লি পৌঁছালাম, আমার সঙ্গে ভিআইপি-রা আছে, ফোন করার দরকার নেই।

এই বিষয়ে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ জোন) অনুপম সিং বলেন, প্রাথমিকভাবে আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি। তাকে ফোন করা হলে তার ফোন বাজে, কিন্তু তিনি ফোন ধরছেন না।

যদিও তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ জোন) অনুপম সিং।

পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন কলকাতাস্থ বাংলাদেশের উপ-দূতাবাস। সেখানের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, পুরো বিষয়টি আমরা নজরে রাখছি।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ