শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্বাধীনতা দিবস পালিত

পরাধীনতার শিকল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন হয় বাংলাদেশ। তাই ২৬ মার্চকে বাংলাদেশে স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার জনাব মহম্মদ আশরাফুর রহমান শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন মিশনের সকল কর্মকর্তা কর্মচারীসহ সোনালী ব্যাংক ও বাংলাদেশ বিমানের কর্মকর্তারা।

এরপর মিশনের অবস্থিত বাংলাদেশ গ্যালারিতে মহান স্বাধীনতা দিবসের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণী পাঠ করেন মিশনের কর্মকর্তারা।

দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার।

পরে বাংলাদেশ ও দেশবাসীর জন্য মোনাজাত করা হয়।

বিদেশের মাটিতে কলকাতার এই ভবনেই প্রথম উঠেছিল বাংলাদেশের জাতীয় পতাকা। ১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানের পতাকা নামিয়ে বেলা ১২টার পর বাংলাদেশের পতাকা তোলেন তৎকালীন হাইকমিশনার। ফলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করাবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক