বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক সুমন খানের (৩০) ভাসমান মরদেহ নিখোঁজের ২৭ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

শনিবার (১১ জুন) বেলা ১২টার দিকে খাপড়াভাঙ্গা নদীর মধুখালী শাখা নদের সাউদের ভাড়ানি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খবর পেয় পুলিশ নিহতের সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসে।

নিহতের স্বজনরা জানান, কলাপাড়া টিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে সুমন খান, কয়েকদিন আগে স্ত্রী ও আড়াই বছরের সন্তান তাসিনকে নিয়ে মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে শ্বশুর আলাম সিকদারের বাড়িতে বেড়াতে যান।

শুক্রবার (১০ জুন) সকাল ৯টার পর মইয়া জাল নিয়ে বাড়ির পাশে সাউদের ভাড়ানি খালে একা মাছ ধরতে যান সুমন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাছ ধরার পর নিখোঁজ হন তিনি।

তার খোঁজে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি খালের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানোর পর দুপুরে খালে ভাটার টান দিলে মরদেহ ভেসে উঠে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, পটুয়াখালী থেকে আসা তিনজন ডুবুরির সাথে স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ অপারেশনে তারা নিহতের মরদেহ উদ্ধার করেছেন। মরদেহের সাথে তার কোমরে বাঁধা একটি মাছের ব্যাগ পাওয়া গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক