বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ধান কাটা-ঝাড়ার কাজে নারী শ্রমিকরা

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): শুধু পুরুষরা নয় ধান কাটা ও ঝাড়ার কাজে কদর বেড়েছে নারীদেরও। পুরুষদের সাথে পাল্লা দিয়ে নারীরাও সমানতালে কাজ করছেন ফসলি মাঠে। সাতক্ষীরার কলারোয়ায় এ দৃশ্য এখন প্রায় সবখানে। উপজেলার মাঠজুড়ে ভরে উঠেছে ইরি-বোরো ধান। ধানের ভালো ফলনে চাষিদের মুখে ফুঁটে উঠেছে খুশির ঝিলিক। তবে চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটতে অতিরিক্ত মজুরি ও শ্রমিক সংকটে অনেক কৃষক ও জমি মালিক। তাই অনেকে বাধ্য হয়ে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদের নিয়ে ধান কাটা, বাঁধা ও ঝাড়ার কাজ করাচ্ছেন।

উপজেলার গয়ড়া গ্রামের মনিরুজ্জামান জানান, চলতি বছর মাঠে প্রায় একই সময়ে সব কৃষকের ধান পাকায় পুরুষ শ্রমিকের সংকট পড়েছে। তাছাড়া সম্প্রতি বিকেল বা সন্ধ্যার দিকে মাঝেমধ্যে মেঘলা আকাশ ও গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছে। এজন্য মাঠের পাকা ধান কাটা, বাঁধা ও ঝাড়ার কাজে পুরুষ শ্রমিকদের পাশাপাশি বহু মহিলা শ্রমিকও কাজ করছেন।

এলাকার অনেক মহিলা নিজেরা গ্রুপ করে মাঠের ধান কাটা-ঝাড়া কাজের নিয়োজিত বলে তিনি জানান।

কয়েকজন কৃষক জানান, বিঘাপ্রতি ধান কাটতে পুরুষ শ্রমিকরা নিচ্ছেন ৬ হাজার টাকার মতো। অথচ একই জমির ধান কাটতে নারী শ্রমিকরা নিচ্ছেন ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল জানান, এ বছর উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে ইরি ধানের আবাদ হয়েছে। তবে কিছুটা শ্রমিক সংকট হলেও আমরা অফিস থেকে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার কথা বলেছি। তাছাড়া আমাদের যথেষ্ট হারভেস্ট মেশিন নাই।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি