রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডায়েরী ও ক্যালেন্ডার বিতরণ

কলারোয়ায় প্রাথমিক শিক্ষক ও সুপারভাইজারদের সমন্বয় সভা

সাতক্ষীরার কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুপারভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
হয়েছে।

সোমবার (৯জানুয়ারী) সকালে উপজেলার শ্রীপতিপুরস্থ উন্নয়ন পরিষদ (উপ)র ট্রেনিং সেন্টার ওই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন পরিষদ(উপ)র নির্বাহী পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন-উন্নয়ন পরিষদ (উপ’র) এইচআর সদিয়া উম্মে হাবিবা, আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রার জেলা ব্যবস্থাপক কামরুল ইসলাম, মনিটরিং অফিসার মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন, মনিটরিং অফিসার নাজমুল হাসান, প্রোগ্রাম সুপারভাইজার আরিফুল ইসলাম এবং আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রার এর উপজেলা ম্যানেজার রবিউল ইসলাম (রবি), মনি সংকার হালদার, আরিফুল ইসলাম, ইমাদুল ইসলাম, পিয়া, মমতাজ পারভীন, ময়নুল ইসলাম সহ ৭০জন শিক্ষকবৃন্দ।

মাসিক সমন্বয় সভায় শিক্ষাকদের মাঝে ডায়েরী, ক্যালেন্ডার ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য-সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়নকারী সংস্থা এবং উন্নয়ন পরিষদ (উপ) বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রার এর কাজ করে আসছে।

উন্নয়ন পরিষদ (উপ) কতৃক কলারোয়া উপজেলায় মোট ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম সুনামের সহিত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। এবিষয়ে প্রোগ্রাম
সুপারভাইজার আরিফুল ইসলাম এবং আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম (রবি) উপস্থিত ছিলেন। তিনি
এসময় বলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য উক্ত প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে গ্রামের অসহায়, গরিব এবং ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে প্রকৃত শিক্ষা দিয়ে মূল স্রোতে ফিরিয়ে
দেওয়ায় মূল লক্ষ্য হিসাবে কাজ করে যাচ্ছেন সংস্থাটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন