শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যাণে নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথিতে কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছিতে শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গনে ষোল প্রহরব্যাপী ওই নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়।

আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র’র সভাপতিত্বে মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে উদ্বোধন ঘোষনা করেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তনের সূচনা করেন কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী।

সংকীর্ত্তন অনুষ্ঠানপূর্ব আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত)ইন্সপেক্টর তাইজুল ইসলাম, সেকেন্ড অফিসার মোঃ নুর ইসলাম, সাতক্ষীরা জেলা ডিবি’র এসআই পিন্টু লাল দাস, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কাকডাঙ্গা বিওপি’র কমান্ডার সুবেদার কাজী বদরুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু নিরঞ্জন কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, সীমান্তপ্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউপি সদস্য আব্দুল গফুর, মুনসুর আলী বিশ্বাস,পলাশ হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, আশ্রম পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ এবং অসংখ্য ভক্তবৃন্দ সহ স্থানীয় সুধীজন।

একই রকম সংবাদ সমূহ

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা

লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদিবিস্তারিত পড়ুন

পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। আজ সোমবার, ৮ জিলহজবিস্তারিত পড়ুন

  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা
  • হজযাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা দিল ধর্ম মন্ত্রণালয়
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত