সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ছেলে ইমরোজ ডাকসু নির্বাচনে জহুরুল হক হলের ভিপি প্রার্থী

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ার ছেলে ডাকসু নির্বাচনে জহু হলের ভিপি পদে লড়ছেন। আগামি ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের কৃতি শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি পদে প্রতিদ্বনিতা করছেন।
জানা গেছে, পিতা মো. খলিলুর রহমান ও মাতা জেসমিন নাহারের ৩ ছেলে ১ মেয়ের মধ্যে ইমরোজ মেজ ছেলে। আহসান হাবীব ইমরোজ ছোট বেলা থেকেই মেধাবী ছিল। সে যুগীখালী পাইকপাড়া সরকারি প্রাইমারী স্কুল থেকে ৫ম শ্রেনী উত্তীর্ণ হয়ে কামারালী দাখিল মাদ্রাসা থেকে ৪.৮৫ জিপিএ নিয়ে ২০১৭ সালে দাখিল পাস করে। কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৯ সালে ৪.৮৬ জিপিএ নিয়ে আলিম পাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামি স্টাডিজ বিষয়ে অনার্স-মাস্টার্স শেষ করে অনার্স ২য় পাঠে অধ্যায়নরত আছে।

মো. আহসান হাবীব ইমরোজ (ব্যালেট নং ৪) সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি পদে প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে সরব আছেন। সে ইতোমধ্যেই ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে সমর্থন কামনা করছেন।

ইমরোজ জানান, তিনি নির্বাচিত হলে নিন্মলিখিত কাজগুলো করার শতভাগ চেষ্টা চালিয়ে যাবেন-
১। হলের সৌন্দর্য বন্ধন ও আধুনিকায়ন করা।
২। হলের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন করা।
৩। অবকাঠামো ও সংস্থাপনের দিকে নজর দেওয়া।
৪। অভ্যন্তরীণ হল সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
৫। মেধা মূল্যায়নের জন্য বাৎসরিক একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড সিস্টেম প্রবতর্ন করা।
৬। ক্যান্টিন স্থাপনের জন্য পদক্ষেপ গ্রহন করা।
৭। আধুনিক মানের সাইকেল স্ট্যান্ড নির্মাণ।
৮। ইনিস্টিউট ও হোস্টেলের মধ্যে যাতায়াতের সুবিধার্তে নতুন গেইট তৈরির পদক্ষেপ নেওয়া।
৯। হোষ্টেলের নিরাপত্তা বেষ্টনী মজবুত করন।
১০। ইনডোর গেমসের জন্য রুম বরাদ্দ এবং পর্যাপ্ত উপকরণ সরবরাহ নিশ্চিত করা।

সকল শিক্ষার্থীদের কাছে যেয়ে দোয়া ও ভোটের প্রত্যাশা করছেন তিনি।

জয়ের বিষয়ে তিনি বলেন, আল্লাহ চাইলে হবে, ইনশাআল্লাহ।

সে কলারোয়াবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনেবিস্তারিত পড়ুন

  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে