সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার রামভদ্রপুর হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা ও দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার রামভদ্রপুর মোকছেদ আলী মন্ডল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোকছেদ আলী মন্ডল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে শনিবার যোহর নামাজ শেষে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোকছেদ আলী মন্ডল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দাতা সদস্য ও অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হারিজ মোহাম্মদ পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আবু নসর, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাজেদ আলী মোড়ল, প্রভাষক হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা হারুন উর রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহানুর রহমান, হেলাল আনছারী, মাও. মাহিউদ্দীন, শহর আলী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ইমাম হাফেজ মো. মহিউদ্দীন আহমেদ।

সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বলেন, মোকছেদ আলী মন্ডল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয়তলা সম্প্রসারণে পূর্বে জেলা পরিষদ থেকে এক লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামীতে মাদ্রাসার উন্নয়নে জেলা পরিষদের পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন