শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সাবেক ছাত্রলীগ নেতাকে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনৈতিক প্রতিপক্ষের কুপরামর্শে কলারোয়ার সাবেক ছাত্রলীগ নেতাকে হয়রানি করতে নারী কর্তৃক ব্লাক মেইল এবং মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়ার পরানপুর গ্রামের শেখ মোশাররফ হোসেন এর ছেলে মেহেদী হাসান নাইস।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান নাইস জানান, আমি কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক। আমার রাজনৈতিক জীবনে কোন নারীকে হয়রানি বা অপরাধ কর্মকান্ডের অভিযোগ নেই। আমি বর্তমানে উপজেলা যুবলীগের প্রার্থী হিসাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। কিন্তু সম্প্রতি আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গণপতিপুর এলাকার হানিফ আলীর কন্যা মুন্নি আক্তারকে আমার বিরুদ্ধে লেলিয়ে
দিয়েছে। মুন্নি আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার সাথে আমার কোন সম্পর্ক ইতোপূর্বেও ছিলো না। বর্তমানেও নেই। অথচ সে বিভিন্ন দপ্তরে মিথ্যাচার করে নানান আপত্তিকর অভিযোগ করে যাচ্ছে। মুন্নির মা শাহানারা ও পিতা হানিফ মেয়ের এ ধরনের অকর্মের প্রতিবাদ না করেও উল্টো তার পক্ষ নিয়ে এই ন্যাক্কার জনক কাজে সহযোগিতা করে যাচ্ছে।

তিনি বলেন, মুন্নির সাথে বছর খানেক আগে ২/১ দিন মোবাইলে কথা হলেও তাকে সেভাবে কোন ধরনের আশ্বাস তো দূরের কথা কোন সম্পর্কই তৈরি হয়নি। শুধু মাত্র রাজনৈতিক সুনাম নষ্ট করতে আমার রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে এবং আমার কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার লক্ষ্যে এধরনের জঘন্যতম মিথ্যাচারে লিপ্ত হয়েছে মুন্নি ও তার পরিবার। এতে আমার সামাজিক মান মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় ১২ বছর ছাত্রলীগের রাজনীতি করে আসছি। এ দীর্ঘ সময়ে আমার বিরুদ্ধে কেউ নারী কেলেঙ্কারী বা অভিযোগ দিতে পারলো না। অথচ যেই যুবলীগের মত একটি গুরুত্বপূর্ণ সংগঠনের
পদপত্যাশা করছি ঠিক সেই সময়ে স্থানীয় কুচক্রী মহলের স্বার্থ উদ্ধার করতে আমাকে এবং আমার পরিবারকে সামাজিক-রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমি বর্তমানে বিবাহিতা স্ত্রীকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঘর সংসার করে যাচ্ছি। কিন্তু ওই চরিত্রহীন অর্থলোভী
মুন্নী এবং তার পরিবারের চক্রান্তে দিশেহারা হয়ে পড়েছি। আমার রাজনৈতিক ও সামাজিক মান রক্ষার্থে ওই চরিত্রহীন অর্থলোভী মুন্নী ও তার পিতা-মাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১১নং দেয়াড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সানি খান, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব