বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কীটনাশক পানে দুই সন্তানের জননীর আত্মহত্যা! সচেতন মহল উদ্বিগ্ন

কলারোয়াঃ কলারোয়ায় কীটনাশক পানে দুই সন্তানের জননী এক গৃহবধু আত্মহত্যা করেছে। আত্মহননকারী সাজেদা খাতুন (৩২) জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের কৃষক ইয়াছিন সরদারের স্ত্রী।

সে ১৪ বছরের ছেলে আবিদুর রহমান ও ৭ বছরের কন্যা সন্তান জেসমিনের ‘মা। স্থানীয়রা জানায়, বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ইয়াছিন সরদারের স্ত্রী সাজেদা খাতুনের সাথে পারিবারিক অশান্তি শুরু হয়। অশান্তির এক পর্যায়ে স্ত্রী সাজেদা খাতুন অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে।

বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাৎক্ষনিকভাবে পার্শ্ববর্তী কাশিয়াডাঙ্গা গ্রামের এক গ্রাম্য চিকিৎসক(কবিরাজ) আজগর পাড়ের কাছে নিয়ে গেলে তার (সাজেদা) মৃত্যু হয়েছে বলে জানান। পারিবারিকভাবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

থানার অফিসার ইনচার্জ(ওসি) বিষপানে আত্মহত্যার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রসঙ্গতঃ কলারোয়া উপজেলা’তে চলতি মাসে(অক্টোবর) কয়েক দিনের ব্যবধানে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু