শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গভীর রাতে বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ

কলারোয়া উপজেলার বামনখালী ঘোষপাড়ায় জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে অজিত বিশ্বাস নামে এক নিরীহ ব্যক্তির বসত বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘঠেছে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই পাড়ার মৃত হাজারী লাল বিশ্বাসের ছেলে অজিত বিশ্বাসের বাড়িতে।

এ ঘটনায় সোমবার সকালে অজিত বিশ্বাস বাদী হয়ে প্রতিবেশী একই পাড়ার ঘরজামাই হিসেবে থাকা মৃত বিনয় কৃষ্ণ ঘোষের মেয়ে জামাই প্রভাত চন্দ্র ঘোষ (৫৫), প্রভাতের চন্দ্র ঘোষের স্ত্রী হাবু রানি ঘোষ (৪০) ও তার ছেলে নয়ন (১৯) এর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিবরণে জানা যায়, বিবাদীরা প্রতিবেশী। তাদের সাথে বাদীর দীর্ঘদিন ধরে বামনখালী মৌজায় ৬১নং খতিয়ানে ১২ শতক জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে তারা বাদী অজিত বিশ্বাসকে ক্ষতিসাধন করার পায়তারা করতে থাকে। এক পর্যায়ে সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় শালিস বিচারের মাধ্যমে আমিন দ্বারা মাপ জরিপ করে বাদীর জমি বুঝিয়ে দেয়া হয়। এরপর বাদী বিনা বাধায় তার বসত বাড়িতে ইট দিয়ে পাকা সীমানা প্রাচীর নির্মান করে শান্তিপূর্ণভাবে বসবাস করছিলো। এরই মধ্যে গত রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আকস্মিকভাবে বিবাদীরাসহ মোট ৮-১০ জন মুখোশ পরা ব্যক্তি বাদীর বাড়িতে প্রবেশ করে বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গা শুরু করে। এ সময় বিকট শব্দে বাদী অজিত বিশ্বাস ঘুম থেকে জেগে ঘর থেকে বেরিয়ে বাঁধা দিতে গেলে তারা তাকে মারমুখি আচরণ করলে তিনি আবারো ঘরে ফিরে যান। এরই মধ্যে সব প্রাচীর ভেঙ্গে চুরমার করা হয়। পরে সকালে এ ঘটনায় থানায় অভিযোগ দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে কলারোয়া থানার এসআই মাসুদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান