রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাবুলের মসজিদে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাংশের খাইর খান্না এলাকার সিদ্দিকিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে বেশ কয়েকজন।

পুলিশের বরাতে আল-জাজিরা জানিয়েছে, বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতালীয় বেসরকারি সংস্থা (এনজিও) ইমার্জেন্সি, যারা কাবুলের একটি হাসপাতাল পরিচালনা করে। সংস্থাটি বলছে, ওই বিস্ফোরণে আহত ২৭ জনের চিকিৎসা দেওয়ার সময় তিন জন মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

যদিও কাবুলের একজন নিরাপত্তা কর্মকর্তার দাবি, এ বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

অন্যদিকে এক গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছে। আর নিহত হয়েছে অন্তত ১০ জন। যদিও এসব তথ্য নিশ্চিত করা যায়নি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মসজিদটিতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন, কিন্তু তিনিও এ সংখ্যা নির্দিষ্ট করে জানাননি।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, বেসামরিক আফগানদের হত্যাকারীরা শিগগিরই তাদের অপরাধের জন্য শাস্তি পাবে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান রয়টার্সকে বলেন, বিস্ফোরণটি মসজিদের ভেতরে ঘটেছে। এতে অনেকে হতাহত হয়েছে, কিন্তু এ সংখ্যা এখনও পরিষ্কার নয়।

এরইমধ্যে বিস্ফোরণস্থলে গোয়েন্দা ও পুলিশ উপস্থিত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট