শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইউএনও,র হস্তক্ষেপে আত্মহত্যার হাত থেকে রক্ষা পেল যুবক

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নের আকাশ সরকার (২৩) নামে এক যুবক প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর দরিদ্র পিতা-মাতার কথা না ভেবে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করার হুমকি দেয়।

বিষয়টি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেসবুক লাইভে দেখার পর (১ আগস্ট) সোমবার দুপুর ২ টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে নলতায় যুবকের বাড়িতে উপস্থিত হয়ে আবেগ তাড়িত আকাশ সরকারকে কাউন্সিলিং করেন।

অসুস্থ যুবক কোনভাবেই সে ঘর থেকে বের হবে না কোন কথাই শুনবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম তার ফেসবুকের মাধ্যমে জানান অনেক কাউন্সেলিং এর পর তাকে উদ্ধার করা সম্ভব হলোও কিছু ঘুমের বড়ি খেয়ে ফেলেছিল।

তিনি তাকে আশ্বস্ত করেন তার প্রতি অন্যায় হয়ে থাকে বা তার প্রতি যদি কোন প্রতারণা হয়ে থাকে সেটা সঠিক বিচার করা হবে। প্রতিশ্রুতি দিয়ে কাউন্সেলিং এর মাধ্যমে তার কাছ থেকে জানা যায় সে ঘুমের ওষুধ খেয়েছে।

এরপর তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ আকাশকে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বর্তমান সে সুস্থ আছে।

তিনি বলেন, আবেগে পড়ে পিতা মাতার কথা মাথায় না নিয়ে সন্তানেরা এরূপ সিদ্ধান্ত নেয় একটি পরিবারের জন্য কতটা মঙ্গলজনক না।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে এই মহৎ উদ্যোগ গ্রহণ করে যুবক ছেলেকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে নিয়ে আসায় সর্বমহলে প্রশংসিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়