শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় রিপোর্টার্স ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে সদ্যবিদায়ী নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, কালিগঞ্জের মানুষ খুবই আন্তরিক। যেখানেই থাকি এখানের মানুষের কথা আমার মনে থাকবে। উপজেলায় ১৯ মাস চাকরি করে যতদূর সম্ভব চেষ্টা করেছি এই এলাকার মানুষের সেবা দিতে। আমার চাকরির জীবনের সেরা স্থান কালিগঞ্জ উপজেলা।এখানের মানুষের ভালোবাসা পেয়ে আমি ধন্য।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, আরাফাত আলী, সদস্য আব্দুল হামিদ, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ফজলুল হক, শের আলী, আবুল কালাম বিন আকবর প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড