বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শরীরে জখমের চিহ্ন

কালিগঞ্জে সাহারা খাতুন (৯) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে। নিহত স্কুলছাত্রী বাথুয়াডাঙ্গা গ্রামের জাহিদ হাসানের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নিহত স্কুলছাত্রীর পিতা জাহিদ হাসান বলেন, তিনি ভোরে বাড়ি থেকে পার্শ্ববর্তী বিলে ধান কাটার উদ্দেশ্যে চলে যান। মেয়েকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশে নিজস্ব দোকানে যান। মেয়ে সাহারা খাতুন রোজা রেখেছিল। বেলা ১ টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাড়ি এসে খোয়াড়ের ঘরে মেয়েকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত: ৪০ মিনিট পূর্বেই মেয়েটির মৃত্যু হয়েছে। তার গলায় ফোলা জখম, ডান হাতে ও বাম পায়ে আঘাতের চিহৃ রয়েছে। তার পায়েও কাদা মাখানো অবস্থায় ছিল।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে যেয়ে মরদেহ উদ্ধার করেছে। উপ-পরিদর্শক ওহিদুর রহমান জানান, মেয়েটির শরীরে আঘাতের চিহৃ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক