শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের চৌমুহনী মাদ্রাসায় স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিবের মতবিনিময়

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন মাদ্রাসারই ছাত্র ও বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মদ মাহবুব আলম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি মাদ্রাসার সার্বিক খোজ খবর নেন।

পরে মাদ্রাসাটি ৫০ বছর পূর্তিতে রি-ইউনিয়ন করার লক্ষ্যে বর্তমান ও পুরাতন ছাত্র-ছাত্রীদের নিয়ে এক পরামর্শ মিটিং অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ মো আব্দুল কাদীর হেলালী, মাদ্রাসার ছাত্র রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রফেসর মোশারফ হোসেন চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, আব্দুর রব, আবু ঈসা সহ মাদ্রাসার কর্মরত শিক্ষক-কর্মচারী এবং নতুন ও পুরাতন ছাত্র প্রমুখ।

এসময় রি-ইউনিয়নটি আগামী ঈদুল ফিতরের পরের দিন সকলের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হয়। তবে তার পূর্বে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান