সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের দুই সন্তানের জননীর আত্মহত্যা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে রোকসানা পারভীন (২৩) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। বুধবার (১০ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার বেড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোখসানা পারভীন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামের ইসলাম ঢালীর স্ত্রী ও পার্শ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের রফিকুল ইসলাম গাজীর মেয়ে।

নিহতের স্বামী জানান, আমার মৎস্য ঘেরে প্রতিবেশী মোহাম্মদ আলী গাজীর মেয়ে তাসলিমা পারভীন ছিপ দিয়ে প্রায়ই মাছ ধরে। গত বৃহস্পতিবারেও একইভাবে মাছ ধরতে গেলে আমার স্ত্রী বাঁধা দেয়। পরবর্তীতে বিষয়টি তাসলিমার অভিভাবককে জানালে সে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও চড় থাপ্পড় মারে।

এ ঘটনায় আমি কোন প্রতিবাদ না করায় আমার উপর অভিমান করে আমার স্ত্রী আত্মহত্যা করেছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা