শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের মৌতলায় চক্ষু হাসপাতালের উদ্বোধন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): চিকিৎসা সেবায় অবদান রাখতে উদ্বোধন হলো মৌতলা চক্ষু হাসপাতাল। সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের জাহাজ ঘাটা এলাকায় চক্ষু হাসপাতাল আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু।

সোমবার (৮ জুলাই) সকালে উদ্বোধন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে আগত ৫০৭ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম জাফরুল আলম বাবু বলেন, বর্তমানে চিকিৎসা সেবার নামে চলছে রমরমা বাণিজ্য। তবে এলাকার মানুষের কথা চিন্তা করে ব্যবসা নয় সেবার মনোভাব নিয়ে মৌতলা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান তাদের প্রতিষ্ঠান পরিচালনা করবেন। সেবার মাধ্যমে শ্যামনগর ও কালিগঞ্জ মানুষের কাছে একটা আস্থা ও ভরসার জায়গা হবে মৌতলা চক্ষু হাসপাতাল তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

মৌতলা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ ইশান বলেন, মানুষের চোখের রোগ নিয়ন্ত্রণ এবং অন্ধত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি হাসাপাতালটি তার নিজ এলাকায় প্রতিষ্ঠিত করেছেন। কোন দুঃস্থ অসহায় মানুষ টাকার অভাবে চক্ষু চিকিৎসা থেকে তার হাসপাতাল থেকে বঞ্চিত হবে না।
টাকা না থাকলেও রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করবেন বলে তিনি জানান।

হাফেজ মোঃ ফিরোজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত