মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের হাট-বাজারে মালামালের মূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ(সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মালামালের মুল্যতালিকা দৃশ্যমান না রাখায় সকল মুদি দোকানী ও কাঁচামাল বিক্রেতাগণকে সতর্ক করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলার মৌতলা পাইকারী বাজার, বালিয়াডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার বাজার মনিটরিং করেন।

এ অভিযান পরিচালনাকালে দোকান মালিকের সতর্ক করে তিনি বলেন, আজকে সতর্ক করে গেলাম, আগামীদিনে সরকার নির্দেশিত নিয়ম মেনে না চললে গোপনে মনিটরিং করা হবে। যদি কোন মালামাল নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করার প্রমান মিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।

নির্ধারিত বাজার মূল্যের বিষয়ে তিনি আরও বলেন, আমরা বাজার মনিটরিং অব্যাহত রাখবো, ভোক্তা সাধারণের ভোগান্তি রোধ করবো। যদি কোনভাবে দেখা যায় বাজার অস্থিতিশীল হচ্ছে তাহলে আমরা অভিযুক্তের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিবো। পরিস্থিতি অনুকূলে রাখার চেষ্টা করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এগিয়ে যাচ্ছে দেশ। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি এবং আগামীতে করে যাবো।

মনিটরিংকালে মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, জয়পত্রকাটি ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা জালাল উদ্দীন, উভয় বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক