শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কালো মানিক’কে নিয়ে খালেদা জিয়ার বাসভবনের পথে সোহাগ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় নিয়ে ঢাকার গুলশানের পথে রওনা হয়েছেন পটুয়াখালীর আলোচিত কৃষক সোহাগ মৃধা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বাজার থেকে সুসজ্জিত গাড়ি বহরসহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

৩৫ মণ ওজনের ষাঁড় গরুটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ পাঁচ ফুট চার ইঞ্চি। শখ করে কৃষক সোহাগ গরুটির নাম দিয়েছেন ‘কালো মানিক’। কুচকুচে কালো রঙের জন্য এলাকাবাসীর কাছে এ নামেই পরিচিত হয়ে উঠেছে গরুটি।

সকাল থেকেই ষাঁড়টিকে এক নজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। পরের স্থানীয়দের অনুরোধে কালো মানিককে নিয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়।

কালো মানিককে নিয়ে ঢাকায় যাওয়ার আয়োজনে রয়েছে তিনটি সুসজ্জিত ট্রাক, ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ বর্ণাঢ্য শোভাযাত্রা। সোহাগ মৃধার সঙ্গে রয়েছেন ছেলে এবং প্রায় অর্ধশত সঙ্গী।

সোহাগ মৃধা বলেন, ‘কালো মানিককে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। এটিকে আমি নিজেই ঢাকায় নিয়ে গিয়ে বেগম জিয়ার হাতে উপহার হিসেবে তুলে দিতে চাই। আমি শুধু চাই আমার নেত্রী যাতে আমার উপহারটি গ্রহণ করে। আর এতেই আমি খুশি।’

আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সোহাগ আমার ভাতিজাল। এ গরুটি ওর পরিবারের শেষ সম্বল। গরুটিকে সে আমাদের নেত্রীর জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছেন। এটি একজন কর্মীর আবেগের বহিঃপ্রকাশ। তাকে অনেকবার বুঝানোর পরও সে কিছুতেই বুঝতে চাচ্ছে না। তাই আমদের সকলের অনুরোধ মমতাময়ী মা এবং আমাদের সবার নেত্রী খালেদা জিয়া যাতে উপহারটি গ্রহণ করে।’

২০১৮ সালের শেষের দিকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভী কিনেন সোহাগ । সপ্তাহ না যেতেই গাভিটি জন্ম দেয় একটি বাছুরের, সেই বাছুরই আজকের ‘কালো মানিক’। দীর্ঘ ছয় বছরের নিবিড় পরিচর্যায় নিজ বাড়িতেই বড় করেছেন তিনি এ দৃষ্টিনন্দন ষাঁড়টি।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার