সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস

ভারতের কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ভয়াবহ হামলায় নিহত নৌ কর্মকর্তার একটি ছবি ও ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পুরোনো এক দম্পতির ছবি ভারতীয় গণমাধ্যমে ওই নৌ কর্মকর্তার ছবি বলে প্রচার করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে।

মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর এক অফিসারসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সদ্যবিবাহিত ওই তরুণ অফিসার কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন।

ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল হরিয়ানার কারনালের বাসিন্দা। তিনি পেহেলগামের সন্ত্রাসী হামলায় মর্মান্তিকভাবে নিহত হন। নারওয়াল সম্প্রতি বিয়ে করেছিলেন এবং কাশ্মীরে ছুটি উপভোগ করছিলেন।

জিও নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, পেহেলগামে মঙ্গলবারের হামলার পর যে ছবিটি নিহত নৌ কর্মকর্তার বলে দাবি করা হচ্ছে, সেটি আসলে ওই দম্পতির নয়। মূল ছবি যে দম্পতির তারা এক ভিডিওতে বিষয়টি স্পষ্ট করেছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘আমরা বেঁচে আছি। আমি জানি না কেন আমাদের ছবিগুলো ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে।’

ভারতীয় ওই দম্পতি তাদের বিবৃতিতে বলেন, আমাদের ছবিকে নৌবাহিনীর কর্মকর্তা ও তার স্ত্রীর বলে দেখানো হচ্ছে, যা বোধগম্য নয়।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি