বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না: ইশরাক

কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

রোববার (১৬ মার্চ) বিকেলে বংশালের নর্থ-সাউথ রোডের সূরিটোলা স্কুল মাঠে আয়োজিত এক কর্মশালায় কর্মসূচিতে ৩১ দফা উপস্থাপন ও বিশ্লেষণকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ‘৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ কর্মশালা আয়োজন করে স্থানীয় বিএনপি।

ইশরাক হোসেন বলেন, ‘বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য দুয়েকজন অপকর্ম করছে। তাদের আমরা কোনোভাবেই দলে রাখতে পারব না। আমরা যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম, তাদের জন্য বিতর্কিত হতে পারব না, জনগণের বিরাগভাজন হতে পারব না। যথেষ্ট হয়েছে, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। কিছু চাঁদাবাজ, দখলদারদের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না।’

তিনি বলেন, ‘বিগত দিনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির একটা সুনাম অর্জন হয়েছে। জনগণের সহমর্মিতা-সমর্থন বিএনপি আদায় করতে পেরেছে। এখন দুঃখের সঙ্গে বলতে হবে, সেটা অনেক খানি ক্ষতিগ্রস্ত হয়েছে কতিপয় কর্মী সমর্থকের কারণে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আগামীতে মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে ভোট নিশ্চিত করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে।’

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ইশরাক বলেন, ‘আমাদের আচার-আচরণ যেমন হওয়া উচিত ছিল, সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের কি দোষ-ত্রুটি, ত্রুটি-বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্ম লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। অপকর্ম সবদলের লোকজনই করছে, সবাই করছে। বিএনপি বড় দল। এখন আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। যেহেতু আমাদের সামনে নির্বাচন ছাড়া বিকল্প নাই। জনগণের মনকে জয় করে আমাদের রাজনীতি করতে হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়া কিন্তু পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পারছি পরিকল্পিতভাবে, সংবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য, বিএনপির নেতাদের চরিত্র হননে একটি মহল উঠে পড়ে লেগেছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর সদস্য হামিদুর রহমান হামিদ, রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…