শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে বৃদ্ধা খুন

কুমিল্লার নাঙ্গলকোটে জবা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার ঢালুয়া ইউপির চাঁন্দলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জবা খাতুন ওই গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হাঁটা-চলা করতে পারতেন না।

জবা খাতুনের মেয়ের জামাই শাহ আলম জানায়, তার শাশুড়ী দুদিন আগে তাদের বাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে আমার শ্যালক আমাকে কল করে। সে জানায়, ডাকাতরা আমার শাশুড়িকে জবাই করে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

জবা খাতুনের দেবর অলি উল্লাহ বলেন, সকালে পুত্রবধূ তার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়। উনি অসুস্থ মানুষ। হজ করেছেন। উনাকে এমন নির্মমভাবে হত্যা করা হবে তা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, ঘটনাটি রহস্যজনক। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ডাকাতি নাকি অন্য কিছু তা তদন্ত ছাড়া বলা যাবে না।

তিনি আরও বলেন, নিজ বসতঘরে বৃদ্ধা একা ছিলেন। গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর দরজা-জানালা সবকিছু খোলা ছিল। দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করেছে এমন আলামত পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু