শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১৯ মে) সন্ধ্যায় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মমিনুল হকের ছেলে ময়নাল হক মিল্টন (১৭) এবং একই গ্রামের আলমের ছেলে শাকিল (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল সংলগ্ন স্থানে দুই দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা চালকসহ চারজন রাস্তার ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল দুটিই দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা তাদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিল্টন ও শাকিলকে মৃত ঘোষণা করেন। তারা দুজন বন্ধু এবং একই মোটরসাইকেলের চালক এবং আরোহী ছিলেন। অপর মোটরসাইকেলে থাকা আহত দুজনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাজ্জাক নামে এক যুবকের অবস্থা আশংকাজনক।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় লাশ বাড়িতে নিয়ে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ