রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষক কার্ডে প্রান্তিক চাষিরা বছরে ২ হাজার টাকা প্রণোদনা পাবেন

কৃষকদের আর্থিক সহায়তা ও কৃষি ব্যবস্থাপনায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে পাইলট ভিত্তিতে ‘কৃষক কার্ড’ চালু করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের আওতায় শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে দেশের আট বিভাগে ২১ হাজার ১৪ জন কৃষকের হাতে তুলে দেওয়া হবে এই কার্ড।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতর (পিআইডি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান এ তথ্য।

তিনি বলেন, প্রকল্পটি সফল হলে আগামী অর্থবছর থেকে এর পরিধি বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের আনা হবে এ সুবিধার আওতায়।

এই কর্মসূচির আওতায় প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরা বছরে ২ হাজার টাকা করে প্রণোদনা পাবেন। এছাড়া কৃষিঋণ পাওয়ার ক্ষেত্রেও কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ খাতে উন্নয়ন বাজেট থেকে ১ হাজার ১৫০ কোটি টাকা দেওয়া হয়েছে বরাদ্দ।
সরকারি এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের জন্য মোট ১০ ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।

এর মধ্যে নগদ সহায়তা, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ অন্যতম। তবে এটি একটি পাইলট প্রকল্প হওয়ায় ধাপে ধাপে এর বিস্তার ঘটানো হবে বলে জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার একদিকে কৃষি খাতে সহায়তা জোরদার করছে, অন্যদিকে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতেও কাজ করছে। ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, হ্যাজার্ড ম্যাপিং এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর দেওয়া হচ্ছে গুরুত্ব।

তিনি আরও বলেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণ এবং তদারকি ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। এসব পদক্ষেপকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ