রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোকা-কোলা বাংলাদেশের মালিকানা পাচ্ছে তুরস্কের কোম্পানি

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডকে (সিসিবিবি) অধিগ্রহণ করতে যাচ্ছে তুরস্কের কোকাকোলা আইসেক (সিসিআই)। ১৩ কোটি মার্কিন ডলারের বিনিময়ে হবে এই অধিগ্রহণ, যা দেশীয় মুদ্রায় ১ হাজার ৪৩০ কোটি টাকার সমান।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জ-এর তালিকাভুক্ত সিসিআই জানিয়েছে, চুক্তি চূড়ান্ত করার সময়ে সিসিবিবি’র নিট আর্থিক ঋণ বিয়োগ করে এটির সম্পূর্ণ শেয়ারের মূল্য ১৩০ মিলিয়ন ডলারের এন্টারপ্রাইজ ভ্যালুতে নির্ধারণ করা হবে।

এ অধিগ্রহণ শেষ হলে বাংলাদেশ হবে সিসিআই-এর দ্বাদশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাজার।

চুক্তি অনুসারে, সিসিআই এর ডাচ সাবসিডিয়ারি সিসিআই ইন্টারন্যাশনাল হল্যান্ড বিভিকে সিসিবিবি’র সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক বানাবে। অন্যদিকে সিসিআই নিজে বাংলাদেশি প্রতিষ্ঠানটির সংখ্যালঘু শেয়ারের মালিক হবে। বর্তমানে সিসিআই-এ কোকা-কোলা’র শেয়ার ২৮ দশমিক ৮৬ শতাংশ। আর তুর্কি বেভারেজ জায়ান্ট আনাদোলু এফেস-এর শেয়ার রয়েছে ৫০ দশমিক ২৬ শতাংশ।

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড এ অধিগ্রহণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে একাধিক গণমাধ্যমকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আটলান্টার দ্য কোকা-কোলা কোম্পানি’র সিঙ্গাপুরভিত্তিক সাবসিডিয়ারি কোকা-কোলা হোল্ডিংস থেকে বাংলাদেশি কোম্পানিটি কিনে নেবে তুরষ্কের সিসিআই।

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পানীয়বাজারের সুযোগ লুফে নেয়ার দিকে নজর রয়েছে সিসিআই’র, তাই এ চুক্তিটি কয়েক সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে বলে টিবিএস-এর সঙ্গে আলাপাকালে কোকা-কোলার নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মত প্রকাশ করেন।

অধিগ্রহণের বিষয়ে সিসিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা করিম ইয়াহি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা সিসিবিবি অধিগ্রহণের জন্য শেয়ারক্রয় চুক্তিতে স্বাক্ষর করতে পেরে খুবই আনন্দিত। এটিকে আমরা ভবিষ্যতের উল্লেখযোগ্য সম্ভাবনাপূর্ণ একটি বাজারে প্রবেশের দুর্দান্ত সুযোগ হিসেবে দেখছি, যেখানে সিসিআই-এর মৌলিক সক্ষমতাগুলো ব্যবহারের মাধ্যমে প্রবৃদ্ধি এবং মূল্য তৈরি করা যাবে।’

সিসিআই তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, ইরাক, উজবেকিস্তান, আজারবাইজান, কিরগিজস্তান, জর্ডান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং সিরিয়ায় কোকা-কোলা কোম্পানির পানীয় উৎপাদন, বিতরণ এবং বিক্রি করে। ১১টি দেশে ১০ হাজারের বেশি কর্মীসংখ্যার এ প্রতিষ্ঠানটির ৩০টি বোতলজাতকরণ প্ল্যান্ট এবং ৩টি ফল প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!

ভারতের রাজধানী দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন

  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু