বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোথায় তেল আছে বা নেই, জানা যাচ্ছে এক ক্লিকে

বৈশ্বিক সংকটে দেশজুড়ে চলছে জ্বালানি তেলের জন্য হাহাকার। কোন ফিলিং স্টেশনে কি পরিমাণ তেল মজুত আছে বা নেই তার কোনো সঠিক তথ্য যখন কারও কাছে নেই— ঠিক সেই মুহূর্তে এক ক্লিকে জানা যাবে ফটিকছড়ির ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) তেলের সর্বশেষ তথ্য। এমন একটি প্রয়োজনীয় ওয়েবসাইট তৈরি করে দেশজুড়ে আলোচিত হয়েছেন ফটিকছড়ির এক যুবক।

ক্রেতাদের ভোগান্তি কমাতে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু নামের চট্টগ্রামের ফটিকছড়ির এ যুবক। তার তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাচ্ছে তেল সংক্রান্ত সব তথ্য। কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে, কোথায় তেল নেই এবং মজুতের সর্বশেষ তথ্য।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নতুন এই উদ্যোগের ফলে পাম্পে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বা তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো ভোগান্তি অনেকাংশে কমে যাচ্ছে। এতে সাধারণ মানুষের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।

তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু সাংবাদিকদের জানান, স্থানীয় মানুষের সুবিধার্থে তাঁর উদ্যোগে এবং ফটিকছড়ি ডটকমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে। এতে সহায়তা করছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন। হাজার হাজার ক্রেতা ও সাধারণ মানুষ এ প্রযুক্তি ব্যবহার করে সেবা নিচ্ছেন। যার ফলে ভোগান্তি কমছে মানুষের এবং সাশ্রয়ী হচ্ছে সময়।

বাইকার মোহাম্মদ মারুফ বলেন, এ প্রযুক্তির কারণে মানুষের ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে। প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ স্থানীয় সেবাকে আধুনিক করতে সহায়ক করছে এবং নাগরিকদের সময় ও শ্রম সাশ্রয়ে ভূমিকা রাখবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বর্তমান সময়ে এই সিস্টেম সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে, ভোগান্তি কমছে। সহজেই তথ্য পাচ্ছে সবাই। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন।

উল্লেখ্য, স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ ব্যবহার করা যাবে। লিংকে ঢুকলেই দেখা যাবে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে না।
কালবেলা

একই রকম সংবাদ সমূহ

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি