শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন সাবেক এমপি হাবিব

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সদ্য কারামুক্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ওই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক এমপি হাবিবের সাথে তার সহধর্মিনী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল উপস্থিত ছিলেন।

অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাতকালে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন সাবেক এমপি হাবিব ও তার স্ত্রী অ্যাডভোকেট বকুল।

একটি কথিত রাজনৈতিক মামলায় ৭০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ প্রায় চার বছর কারাবাসের পর সম্প্রতি জামিনে কারামুক্ত হন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব।

কারামুক্তির পর দলীয় প্রধানের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি।
বিএনপির পরীক্ষিত নেতা হাবিবের কারামুক্তিতে দলটি আরো বেশি বেগবান হলো এমন অভিপ্রায় ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সাক্ষাত শেষে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব তালা-কলারোয়া তথা সাতক্ষীরা জেলা ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতা সাবেক এমপি হাবিব।
এরও আগে ৮ সেপ্টেম্বর বিকেলে সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে সাবেক এমপি বিএনপি নেতা হাবিবসহ কারামুক্ত প্রায় অর্ধশত নেতাদের গণসংবর্ধনা উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় ভার্সুচালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিব ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রদল নেতা ছিলেন। তিনি ডাকসুর নির্বাচিত বিজ্ঞান ও মিলনায়তন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ এইচ হলের (ফজলুল হক হল) ভিপি ছিলেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সেসময় রাজধানী ঢাকার রাজপথের পরীক্ষিত ও পরিচিত মুখ ছিলেন হাবিবুল ইসলাম হাবিব।

পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় সহ.শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ও ২০০১ সালের ২৮ অক্টোবরের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীকে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে হাবিবুল ইসলাম হাবিব জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার হাত ধরেই মূলত তালা ও কলারোয়া উপজেলা তথা গোটা সাতক্ষীরা জেলায় বিএনপির প্রগতি অনেকাংশে বৃদ্ধি পায়।

বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কারামুক্ত সাবেক এমপি হাবিব

মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানোই বিএনপির রাজনীতি : তারেক রহমান

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান