মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণভোট-সংসদ নির্বাচনের ফল একসঙ্গে হবে : ইসি সচিব

গণভোট ও সংসদ নির্বাচনের ফল একসঙ্গে হবে বলে জানিয়েছেন সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় ব্যালট পাঠানো হচ্ছে আজ থেকেই। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন একথা।

ভোট গণনা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণনা পৃথকভাবে করা হলেও দুইটি পাশাপাশি চলবে। এক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনার ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে বলে জানান তিনি।
বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, সাধারণত একটি আসনে প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়। প্রতিটি কেন্দ্র অনুযায়ী রিটার্নিং অফিসার থাকেন, যিনি ভোট গণনা করেন।

তবে, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি জেলার মোট কতজন পোস্টাল ব্যালট প্রদান করেছেন সেটি হিসাব করে জেলাপ্রতি ভোট গণনা করা হয়।
এক্ষেত্রে কোনো কোনো জেলায় কখনও কখনও পাঁচ থেকে ছয়টি বা তারও বেশি কেন্দ্রের থেকে যা ভোট পাওয়া যায় সে সমান ব্যালট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে একজন রিটার্নিং অফিসারের সেই বিপুল ভোট গণনা করতে সময় লাগাটাই স্বাভাবিক ব্যাপার, তিনি বলেন।

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে।

ইসিতে সরাসরি আবেদন করা হলে সেটাকে ব্যুরোক্রেটিক চ্যানেলে পাঠাতে এক থেকে দুই তিন দিন সময় লাগে, সেই সময়টুকুতে দেখা যায় যে অভিযোগের গুরুত্বটা ধীরে ধীরে কমে যাচ্ছে।
একই অভিযোগটা কমিটি বা রিটার্নিং অফিসার এ কাছে সরাসরি করা গেলে দ্রুত নিষ্পত্তি হবে জানিয়ে তিনি আরো বলেন, এ কারণে যে যেখানেই আচরণ বিধি ভঙ্গের বিষয় দেখবেন আপনারা ৩০০ আসনে ৩০০টা ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটি আছে তাদেরকে অথবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জানাবেন, এর একটি কপি আমাদের সংযুক্ত করবেন, আমরা সেখান থেকে এই জিনিসটাকে ফলোআপ করে নিষ্পত্তি করব দ্রুত।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান