শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদমুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পতিত আওয়ামী সরকারের চরম জুলুম—নির্যাতন ও দমননীতিতে বেশ কোনঠাসা অবস্থায় থাকায় প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে সৃষ্ট ঘাটতি দুর করে জন মানুষের কাছে দলের দাওয়াত পৌঁছে দিতে নানা তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের ফিলিস্থিন নামে খ্যাত সাতক্ষীরা জামায়াত।

এরই ধারাবাহিকতায় ঈদুল পরবর্তী পরিস্থিতিতে ‘গণসংযোগ পক্ষ’ কর্মসূচি ঘোষণা করে সারা দেশে তৎপর হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার শুরু হওয়া কেন্দ্র ঘোষিত এই গণসংযোগ পক্ষ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

দলীয় সূ্ত্রে জানা গেছে, গণসংযোগ পক্ষের উদ্বোধনী দিনে সাতক্ষীরা শহর,সদরসহ প্রতিটা এলাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন নেতাকর্মীরা। এসময় জামায়াতে যোগ দেয়ার আহবান সম্বলিত প্রচারপত্র বিলি, গণসংযোগ, পথ সভা ইত্যাদির মাধ্যমে দাওয়াতি কাজ করা হচ্ছে। ভোর থেকে গ্রামে— গঞ্জে, শহরে— বন্দরে, হাটে —বাজারে, পাড়ায়—মহল্লায় একইধরণের কর্মসূচি জোরে শোরে পালিত হচ্ছে।

শুক্রবার রাতে সাতক্ষীরা শহর শাখার ৭নং ওয়ার্ড আয়োজিত গণসংযোগ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। আগামিতেও করবে না।

জাহিদুল ইসলাম বলেন, দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সু—মহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করা। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ যে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত হবে সে কথাও মানুষকে বোঝাতে হবে।

তিনি দায়িত্বশীল নেতাদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১—২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে—ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব। তিনি দাওয়াতি পক্ষকে যথাযথভাবে কাজে লাগানোর আহবান জানান এবং পক্ষের উদ্বোধনী ঘোষণা করেন। জাহিদুল ইসলাম বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের মাঝে জামায়াতের পরিচিত বিলি করেন,তাদেরকে সহযোগি সদস্য ফর্ম ফিলাপে নেতৃত্ব দেন।

এসময় স্থানীয় জামায়াতের আমীর মাওলানা নূরল হক, সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা জাহেরুল ইসলাম, ইটাগাছা ইউনিট সভাপতি শাহানুর ইসলাম, সেক্রেটারি ফারুক আহমেদসহ অনেকে উপস্তিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…