সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

তিনি ঘোষণা দিয়েছেন যে বিগত ১৮ বছরের আন্দোলন সংগ্রামে যারা নির্যাতন ও গুম-খুনের শিকার হয়েছেন, তাদের স্বীকৃতি ও ভাতার আওতায় আনতে মন্ত্রণালয় থেকে একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক এক প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, ওই অধিদপ্তরের মাধ্যমে বিগত ১৮ বছরের নির্যাতিতরা গেজেটভুক্ত হবেন এবং রাষ্ট্রে বীরের মর্যাদা লাভ করবেন।

অনুষ্ঠানে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ধারাবাহিকতায় জুলাই যোদ্ধাদের গেজেট চালুর প্রক্রিয়া এবং জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি সংশ্লিষ্টদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়ে বলেন, যারা এই সংগ্রামে ভূমিকা রেখেছেন তারা প্রত্যেকেই মূল্যায়িত ও গেজেটভুক্ত হবেন।

এ সময় ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে ঢাকা বারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মহানগর পাবলিক প্রসিকিউটরসহ বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • মাদকের টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী