শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গলায় গামছা পেঁচানো প্রবাসীর মরদেহ ফ্লাইওভারে

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভার থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় সুভাষ চন্দ্র সূত্রধর (৩৬) নামে এক দুবাই প্রবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) ভোর ৫টার দিকে খিলক্ষেত থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠনো হয়।

খিলক্ষেত থানা পুলিশ ভোরে খিলক্ষেত বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে ৩০০ ফিট রাস্তার ওভারব্রিজের ওপর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এদিকে নিহতের বেয়াই রিপন কুমার জানান, সুভাষের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। গত ছয় মাস আগে দুবাই থেকে সে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরপরই বিয়ে করে সে রীতু সূত্রধরকে। চলতি মাসের ৮ তারিখ তার আবার দুবাই যাওয়ার ফ্লাইট ছিল। এ জন্য গতকাল রাতে সে বগুড়া থেকে ঢাকায় আসছিল আনুষঙ্গিক কাগজপত্র ও করোনা টেস্ট করার জন্য।

তিনি জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তিনি বগুড়ার মোকামতলা থেকে ওঠেন। এরপর তার সঙ্গে পরিবারের কথাও হয়। আজ সকাল ৯টার দিকে পুলিশের মাধ্যমে ফোন পেয়ে ঢাকা মেডিকেলে এসে তিনি নিশ্চিত করেন সুভাষের মৃতদেহ।

তিনি জানান, সুভাষের সঙ্গে কারো শত্রুতা নেই। হয়তো ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করতে পারে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, আমরা আজ বহস্পতিবার ভোরে খবর পেয়ে ফ্লাইওভারে গিয়ে দেখি গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে এক ব্যক্তি। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, সুভাষ চন্দ্র সূত্রধরের কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর জানা যায় তিনি দুবাই থাকতেন। গত বছরের ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার