বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুরে ৯৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

গাজীপুরে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা, প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার হাজীরপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন র‌্যাব-১ এর সদস্যরা।

গ্রেফতার মো. এরশাদ মোল্লা (৩৭) কিশোরগঞ্জের হোসেনপুর থানার বাসুরচর এলাকার জমসেদ মোল্লার ছেলে, মোহাম্মদ ফারুক (৩১) ফেনী সদরের এলিন ম্যানশন পেট্রল বাংলা ও পূর্ব উকিলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে, মো. শরিফুল ইসলাম ওরফে সুমন (৪০) শরীয়তপুরের ডামুড্ডা থানা এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং ফেনী সদরের চেওরিয়া সোহাগ মিয়ার বাড়ি এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে সাহিদুল ইসলাম সোহেব (৩০)।

র‌্যাব ১-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, হাজীরপুকুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হওয়ার খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযানে যান র্যা ব-১ সদস্যরা।

পরে স্থানীয় স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও মাদকসহ ওই চার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এর পর তাদের কাছ থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার, নগদ তিন হাজার ১২০ টাকা এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে চোরাই পথে ইয়াবা আমদানি করে জিএমপি, গাজীপুর গাছা থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক