শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুজব শুনে ব্যাংকের টাকা ঘরে রাখলে চোর তো সুযোগ নেবেই: প্রধানমন্ত্রী

চায়ের দোকানেও এখন রিজার্ভ নিয়ে গবেষণা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজব শুনে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ঘরে রাখলে চোরদেরই সুবিধা করে দেওয়া হবে। তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে আওয়ামী লীগ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির তৈরি করেছিল।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ষড়ঋতুর দেশে হাওয়া বদলের মতো মানুষ সব ভুলে যায়। অথচ ১৫ ফেব্রুয়ারির আলোচিত মাগুড়া উপ নির্বাচনে ভোট চুরির জন্য ১৫ দিনের মধ্যে খালেদা জিয়া সরকারকে পদত্যাগ করতে হয়েছিল।

তিনি বলেন, দেশে ২০০১ সালের নির্বাচনেই কেবল শান্তিপূর্ণ ক্ষমতার পালাবদল হয়েছিল। তখন ক্ষমতায় গিয়ে বিএনপি সংখ্যালঘু ও ভোটারদের অত্যাচার নির্যাতন করে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে রিজার্ভ আছে তা দিয়ে পাঁচ মাসের খাদ্য আমদানি করতে পারবো। তবে যাতে খাদ্য আমদানি করতে না হয়, এক ইঞ্চি জমিও খালি রাখবেন না, উৎপাদন করুন।

এবার রিজার্ভের গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের উতপাদন বাড়াতে হবে যেনো খাদ্য কেনার দরকার না হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছিলাম। এখন দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ করা হবে।

করোনার সময় চিকিৎসা দিয়ে চিকিৎসকরা নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখতে পারে না। কিছু ধনী লোক সর্দি-কাশি হলেই বিদেশে চলে যায়। তবে করোনার সময় তারা বিদেশে যেতে না পেরে বাধ্য হয়েই দেশে চিকিৎসা নিয়েছে।

চিকিৎসকদের অবশ্যই ধৈর্য আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের দেশের ডাক্তাররা অতিরিক্ত কাজ করেন, মানুষকে সেবা দেন। আজকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

আওয়ামীলীগ রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের ধারাবাহিকতা চায় মন্তব্য করেন শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আওয়ামীলীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির তৈরি করেছিল। আর ১৫ ফেব্রুয়ারির ভোট চুরির ১৫ দিনের মধ্যে জনগণ খালেদা জিয়াকে ক্ষমতা থেকে নামিয়েছিল।

এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সরকার প্রধান বলেন, মাদক চোরাচালনকারীরা যখন একজন আইনশৃঙ্খল রক্ষকারী বাহিনীর সদস্যকে হত্যা করে তখন মানবাধিকার সংগঠন ও মার্কিন যুক্তরাষ্ট্র কোনো উদ্বেগ দেখা যায় না।

তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেল, জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব জিনিসের দাম বেড়েছে। সঙ্গে বেড়েছে পরিবহন খরচও। তাই সবাইকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ, পানি কোনোকিছুর যেন অপচয় না হয়, সেদিকে নজর রাখতে হবে।

সরকারপ্রধান বলেন, এখন সব জায়গায় রিজার্ভ নিয়ে কথা হয়। জাতির পিতা শূন্য রিজার্ভ নিয়ে শুরু করেছিলেন। ১৯৯৬ সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন রিজার্ভ ছিল দুই দশমিক ৫৭ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সেটা উন্নীত করেছে। টানা ১৪ বছর ক্ষমতায় থাকায় বাংলাদেশের উন্নতি হয়েছে। করোনার কারণে আমদানি রপ্তানি বন্ধ থাকায় রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল।

তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেল, জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব জিনিসের দাম বেড়েছে। সঙ্গে বেড়েছে পরিবহন খরচও। তাই সবাইকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ, পানি কোনোকিছুর যেন অপচয় না হয়, সেদিকে নজর রাখতে হবে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগেরসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত