রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার একদিনের সফরে পৈতৃকভিটা বগুড়া আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম এ সফরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর এ সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রীর আগমনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত কর্মসূচি অনুসারে তারেক রহমান সোমবার সকাল ৬টায় গুলশানের নিজ বাসভবন থেকে বাসে করে যাত্রা শুরু করবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়ার সার্কিট হাউসে উপস্থিত হবেন।

বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টার দিকে জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, বেলা পৌনে ১২টার দিকে বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, দুপুর পৌনে ১টার দিকে বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন,।

দুপুর ১টার দিকে শহীদ জিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান, দুপুর পৌনে ২টার দিকে নশিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং দুপুর আড়াইটার দিকে জিয়া বাড়িতে উপস্থিত হবেন। সেখান থেকে বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হবেন। এরপর বিকাল ৪টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন।

বিকাল পৌনে ৬টার দিকে বগুড়া প্রেস ক্লাবের ‘নতুন ভবন’ উদ্বোধন এবং বিকাল ৫.৫০ মিনিটে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন করবেন। দিনভর এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রা বিরতি করবেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

এর আগে গত ১৫ এপ্রিল বগুড়া সার্কিট হাউসে ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী সফর উপলক্ষে প্রেস ব্রিফিং করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রেস ব্রিফিং শেষে তারা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, ঘরের ছেলে আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন। এটি শুধু রাজনৈতিক ঘটনা নয়, আমাদের আবেগের বিষয়। সব মিলিয়ে দীর্ঘ সময় পর ‘ঘরের ছেলে’ প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত বগুড়া।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ