শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘুম থেকে উঠে দেখি ফেসবুক আইডি উধাও: ভিপি পদপ্রার্থী আবিদুল

আজ সকালে ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম।
তিনি বলেন, আগেই সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম। আজ সেই শঙ্কাই সত্যি হলো। সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেওয়ার সময় দেখলাম ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফেসবুক আইডি ডিজেবল হওয়ার পর বিভিন্ন প্রমাণ দিয়ে আপিল করে ফিরিয়ে আনা হয়েছিল। আইডিটি ফিরে পাওয়ার পর একটি পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক থাকার কথা বলেছিলাম। এর প্রায় ঘণ্টাখানেক পর আইডিটি আবারও ডিজেবল করে দেওয়া হয়। আপিল করা হয়েছে। কিন্তু নির্বাচনের আগে আইডিটি ফিরে পাব কি-না জানি না।

তিনি আরও বলেন, ফেসবুক আইডি দিয়ে আমরা নির্বাচনের প্রচার চালাচ্ছিলাম। তা প্রচুর মানুষের কাছেও পৌঁছাচ্ছিল। রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ এই সাইবার অ্যাটাক চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আবিদ বলেন, ৫ আগস্টের আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি। ৫ আগস্টের পর সুস্থ্ রাজনীতির চর্চা করতে গিয়ে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না ও তাদের মতপ্রকাশকে ভয় পায়।

জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, আগে দেশের পক্ষে কথা বললে গুম করা হতো, আর এখন সাইবার অ্যাটাক করা হচ্ছে। যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আগামীকাল ভোটাররা ব্যালট অ্যাটাক দিবে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ