বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘুষ নিয়ে চাকুরী না দেওয়ায় গণধোলাই খেলো প্রধান শিক্ষক, দোষ হলো ঈগল প্রতীকের সমর্থকদের

নিজস্ব প্রতিনিধি: চাকুরীর জন্য ঘুষ দিয়েও চাকুরী না পেয়ে ভবানিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজারুল হককে পেটালেন ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ প্রার্থীরা। ঐ প্রধান শিক্ষক কোনদিন লাঙ্গলের জনসভা বা মিটিংয়ে যায়নি।

অথচ এই ঘটনাকে ভিন্নখাতে নিতে দোষ চাপানো হয়েছে ঈগল প্রতীকের সমর্থকদের উপর। এ যেন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে। সাতক্ষীরা-২আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী এবং সমর্থকরা ভোটে নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচন থেকে সরে দাড়াতে পায়তারা করছে সেই সাথে মিথ্যাচার করছে এটা তারই বহি-প্রকাশ।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) প্রতিদিনের ন্যায় জুয়াখোর প্রধান শিক্ষক আফজারুল হক হাইস্কুল মোড়ে জুয়া খেলছিলেন। এসময় ভবানিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীর কথা দিয়ে যাদের নিকট থেকে টাকা নিয়েছিল অথচ চাকুরী দেয়নি সেই সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাকে মারপিট করে। এদিকে এই মারপিটের ঘটনা সংসদ নির্বাচন কেন্দ্রীক বলে মিথ্যাচার করছে একটি স্বার্থান্বেষী মহল।

সম্প্রতি ৩টি পদে ৬/৭ জনের নিকট থেকে ১২/১৩ লক্ষ করে টাকা নিয়েছিল ঐ প্রধান শিক্ষক। ঐ টাকা সংগ্রহ করতে অনেকে ভিটা বাড়ি ও ধানের জমি বেঁচে টাকা দিয়েছিল ঐ প্রধান শিক্ষকের হাতে। পরে যারা ১৫ লক্ষ করে টাকা দিয়েছিল তাদেরকে চাকুরী দিয়েছে ঐ প্রধান শিক্ষক। সেই ঘটনার জেরে এই ঘটনা ঘটেছে। অথচ নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সমর্থকরা ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমেছে। সুষ্ঠুভাবে ও সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে আসল ঘটনা। এব্যাপারে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক