রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্রগ্রামের বাঁশখালী হত্যাকান্ডের বিচারের দাবিতে শ্যামনগরে প্রতিবাদ কর্মসূচী

চট্রগ্রামের বাঁশখালীতে এসএস কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের ন্যায্য দাবির সমাবেশে পুলিশ ও এসএস পাওয়ার লিমিটেডের অস্ত্রধারীদের গুলিতে ৭ জন শ্রমিক নিহত ও ৫০ জনের বেশি গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায় বিচার ও ক্ষতি পূরণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অবরোধ কর্মসূচী পালন করেছে উপজেলার শিক্ষার্থী ও তরুণরা।

বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপকূলীয় শ্যামনগর উপজেলার পাতাখালি বাজারে এলাকার সোচ্চার জনগণ, স্থানীয় শিক্ষার্থীরা এবং জলবায়ু যোদ্ধারা স্ট্রাইকে অংশগ্রহণ করেন।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটারনাল ডেট (বিডব্লিউজিইডি) এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতারাম বিল্লাহ সভাপতিত্বে স্ট্রাইকে বক্তব্য রাখেন সংগঠনটির সাতক্ষীরা জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ, শাহরিয়া সুলতানা, তৈয়েবুর রহমান প্রমুখ।

এসময় সংক্ষুব্ধ তরুণরা বলেন, বিদ্যুৎকেন্দ্রে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ বারবার এড়িয়ে গেছে এবং তাদের উপর নানাভাবে হুমকি দিয়ে আসছে। গত ১৭ তারিখ তাদের ন্যায্য বেতন-বোনাসের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে মালিকপক্ষ তাদের উপর চড়াও হয়। পরে মালিকের নির্দেশে পুলিশ এসে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালায়। শ্রমিকদের দাবি নিয়ে কথা বলার অধিকার ন্যায়সম্মত। ফলে তাদের ন্যায্য দাবি নিয়ে গড়ে উঠা গণতান্ত্রিক আন্দোলনে তাদের উপরে হামলা করার অধিকার কারো নেই।

বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, করোনাকালে জনগণের চিকিৎসাসেবা, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে হবে। এছাড়া জলবায়ু পরিবর্নের জন্য দায়ী কয়লা ভিত্তিক সকল কেন্দ্র বন্ধ ঘোষণার জন্য আহ্বান জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী